ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা
ফরাসি তারকা করিম বেনজেমার হাতেই উঠেছে এবারের ব্যালন ডি’অর ট্রফি। ক্যারিয়ারে এটি তার প্রথম ব্যালন ডি’অর প্রাপ্তি।
সোমবার রাতে প্যারিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনজেমার হাতে ট্রফি তুলে দেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান।
টানা দ্বিতীয়বারের মত নারী বিভাগে এই ট্রফি ধরে রেখেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা এ্যালেক্সিয়া পুতেয়াস।
১৯৯৮ সালে জিদানের পর প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই পুরস্কার জিতলেন বেনজেমা।
গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল, ক্লাবকে উপহার দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা। এর মধ্যে ১৫টি গোল ছিল চ্যাম্পিয়ন্স লিগে। পিএসজি ও চেলসির বিপক্ষে নক আউট পর্বে বেনজেমার হ্যাটট্রিকেই রিয়াল খাদের কিনারা থেকে নিজেদের রক্ষা করে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলে। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগেও করেছেন তিন গোল। এসবই এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য তাকে ফেভারিট করে তুলেছিল।
৩৪ বছর বয়সী বেনজেমা জাতীয় দলের হয়েও নিজেকে প্রমান করেছেন। উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শিরোপা জয়ে তার অবদান রয়েছে। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মত এই পুরস্কার জয় করা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার তালিকায় মনোনীতই হননি।
আরও পড়ুনঃ টি২০ বিশ্বকাপ: লড়াই করে হারলো আরব আমিরাত






বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড - tathyasangjog
October 18, 2022[…] আরও পড়ুনঃ ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা […]
রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক নিয়ে ইসরায়েলের উদ্বেগ - tathyasangjog
October 18, 2022[…] আরও পড়ুনঃ ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা […]
শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত - tathyasangjog
October 18, 2022[…] আরও পড়ুন : ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা […]